সুতরাং তাদেরকে জিজ্ঞাসা করুন, ‘তাদের সৃষ্টি কি অধিকতর মজবুত, না আমার অন্যান্য সৃষ্টি- আসমানসমূহ ও ফিরিশ্তাগণ ইত্যাদির?’ নিশ্চয় আমি তাদেরকে আঠালো মাটি থেকে সৃষ্টি করেছি।
অতঃপর যখন সে তার সঙ্গে কাজ করার উপযুক্ত হলো, তখন (ইব্রাহীম) বললো, ‘হে আমার পুত্র! আমি স্বপ্নে দেখলাম, আমি তোমাকে যবেহ করছি, এখন তুমি দেখো তোমার অভিমত কি? বললো, ‘হে আমার পিতা! করুন যা আপনি আদিষ্ট হচ্ছেন, আল্লাহ্ ইচ্ছা করলে অবিলম্বে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন’।