এবং আমি বায়ুসমূহ প্রেরণ করেছি মেঘমালার বহনকারী রূপে, অতঃপর আমি আসমান থেকে বারি বর্ষণ করেছি; অতঃপর তা তোমাদেরকে পান করতে দিয়েছি এবং তোমরা তার কোন খাজাঞ্চি নও।
সুতরাং আপনি নিজ পরিবারকে নিয়ে রাতের কিছু অংশ থাকতেই বের হয়ে যান এবং আপনি তাদের পেছনে চলুন, আর আপনাদের মধ্যে কেউ যেন পেছনের দিকে না তাকায় এবং যেখানে যাবার নির্দেশ রয়েছে সোজা সেখানে চলে যান!
আপন চক্ষুদ্বয় প্রসারিত করে ওই বস্তুর প্রতি তাকাবেন না, যা আমি তাদের কিছু সংখ্যক যুগলকে ভোগ করার জন্য প্রদান করেছি এবং তাদের জন্য দুঃখিত হবেন না; আর মুসলমানদেরকে আপন দয়ার ডানায় অন্তর্ভুক্ত করে নিন।